টাকাই দেবে টেনশন নয়!
আচ্ছা কল্পনা করুন তো, আপনার কাছে বৈধভাবে টাকা বনানোর একটা মেশিন আছে। নাম তার ক্যাশ মেশিন! কী করতেন ওরকম একটা মেশিন পেলে? মনে মনে বলছেন, আবার জিগায়? কী না করতাম সেটা বলেন। এমন একটা মেশিন পেলে জীবনে আর কী লাগে। টাকা বানাতাম আর পায়ের ওপর পা তুলে শাহান শাহ-এ-আলম, মহারাজা হয়ে দিন যাপন করতাম। জীবনের সব স্বাদ-আহ্লাদ পূরণ করতাম। ঋণ থাকত না, দান-খয়রাত তথা সমাজের কল্যাণে ব্যয় করতাম, রাজ প্রাসাদের মতো একটা বাড়ি বানাতাম, পুরো পৃথিবী ঘুরে বেড়াতাম। আরও কত্ত কী-যে করতাম তার ইয়ত্তা নেই। উফ! ভাবতেই মনের ভেতরটা প্রজাপতির মতো পাখা মেলে উড়ে বেড়াচ্ছে। এমন জিনিস ভাবলেও শরীরে একটা ভাব চলে আসে। নিশ্চয়ই, ভাবছেন এটাতো নিছক কল্পনা। সত্যিকারের ক্যাশ মেশিন পাওয়াতো আর সম্ভব নয়। সম্ভব ভাই, যদি বলি আপনার কাছে অলরেডি একটা ক্যাশ মেশিন আছে। বলেন কী ভাই? কই সেটা? আপনি উদ্যোক্তা বা বিজনেস করছেন মানেই আপনি একটা ক্যাশ মেশিনের মালিক। প্রতিটা বিজনেসই এককেকটা ক্যাশ মেশিন! সমস্যা হলো আমাদের বিজনেস নামের ক্যাশ মেশিন প্রপারলি ফাংশন করে না, আমরা চালাতে জানি না, ফ্রেমওয়ার্ক নাই, প্রসেস ফলো করি না। তাই আমাদের ক্যাশ মেশিন হয়ে যায় টেনশন মেশিন। দক্ষতার অভাবে বিজনেস টাকায় টেনশন নয়!
সেই আলটিমেট মানি মেকিং আর বিজনেস বিল্ডিং সিক্রেটগুলোই আমি •রিভিল করেছি এই বইয়ে। এই বই আপনাকে শিখিয়ে দেবে ক্যাশ মেশিন থেকে টাকা বানানোর পুরো পদ্ধতি।
চলুন তাহলে নেমে পড়ি ক্যাশ মেশিনে টাকা বানানোর মিশনে....
সংবিধিবদ্ধ সতর্কীকরণ:
১। হার্ট দুর্বল থাকলে বইটা পড়া থেকে বিরত থাকুন।
২। ইনকাম গোল কোটি টাকার নিচে হলে বইটি পড়ার দরকার নেই।
২। বইটি পড়া শেষ করার আগেই ব্যাংক একাউন্টের লিমিট বাড়িয়ে নিন।
ক্যাশ মেশিন
আমাদের জন্য টাকা নয়, টেনশন প্রডিউস করে ।
ভাবুন তো, টাকা বানানোর জন্য শুধু ক্যাশ মেশিন থাকাই কি যথেষ্ট? সরকারের যে টাকা ছাপানোর মেশিন রয়েছে সেখানে কি অটোমেটিক টাকা
বের হতে থাকে?
না, শুধু মেশিন হলেই কাজ হবে না।
মেশিন থেকে টাকা প্রডিউস করার জন্য অনেকগুলো রসদ লাগে ( টাকা ছাপানোর কাগজ, সফটওয়্যার, বৈদ্যুতিক সংযোগ ইত্যাদি), কিছু স্পেসিফিক প্রসেস ফলো করতে হয় এবং দক্ষ কর্মী বাহিনী দরকার পড়ে। সবগুলো ধাপ ঠিক মতো বাস্তবায়ন হলে তখনই কেবল মেশিন থেকে টাকা বের হবে। আদারওয়াইজ মেশিনে সারাদিন গুতাগুতি করেও লাভ নেই। ভুল মেশিন কোনও টাকা নয়, দেবে টেনশন।
ঠিক তেমনি আপনার বিজনেস নামের ক্যাশ মেশিনটা আপনাকে কী দেয়? টাকা নাকি টেনশন? এই বইয়ের মেথড, স্ট্রাটেজি, প্রিন্সিপালস ও ফ্রেমওয়ার্কগুলো ঠিক মতো ফলো করুন আপনার বিজনেসও আপনাকে টাকাই দেবে টেনশন নয়!
ছোটো বেলায় প্রায়ই ভাবতাম, যদি টাকা বানানোর একটা মেশিন পেতাম। খুব মজা হতো।
মেশিন থেকে শুধু টাকা বের করতাম আর চকলেট, আইসক্রিম খেতাম, অনেকগুলো ক্রিকেট বল আর ব্যাট কিনতাম, টিফিনের সময় প্রতিদিন মোগলাই খেতাম, আর জেমস, হাসান, আউয়ুব বাচ্চু কিংবা প্রমিথিউসের সব সিডি কিনে ফেলতাম!
আহ! সেই দিনগুলি! কতই না রঙিন ছিল গ্রামে বড়ো হওয়া সেই ছেলেবেলা।
মজার ব্যাপার হলো সাকসেসফুল বিজনেস বিল্ড করার পর কল্পনার সেই ব্যাপারটাই এখন ধরা দিয়েছে। এখন ফিল হয় আসলেই আমি একটা ক্যাশ মেশিনের মালিক। কিন্তু ক্যাশ মেশিন থেকে টাকা বানানোর কোড টা আবিষ্কার করতে আমার ১৭ বছর লেগেছে । ফাইনালি আই হ্যাভ ক্র্যাকড দ্য কোড।
No comments:
Post a Comment